কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন ‘মিথ্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ২০:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:৫৩

ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ (ছবি: সাজ্জাদ হোসেন) নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনা নিয়ে দেশটির সংবাদমাধ্যম দি কাঠমান্ডু পোস্টে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ। তিনি বলেন, ‘প্রতিবেদনটি মিথ্যা ও ভিত্তিহীন’।  সোমবার (২৭ আগস্ট) বিকেলে দি কাঠমান্ডু পোস্টের  প্রতিবেদন সম্পর্কে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত,  সালাহ্‌উদ্দিন এমন রহমতুল্লাহ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার তদন্তে নেপালে গঠিত কমিশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ বলেন, ‘‘আমি ‘দি কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন পুরোটা পড়েছি। এটা পুরো ভিত্তিহীন।  আমি এই দুর্ঘটনার তদন্তের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। যে দেশে দুর্ঘটনা ঘটে, সে দেশই তদন্ত কমিটি গঠন করে। এছাড়া যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারাও রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকে। আমি তদন্তের প্রথম দিন থেকেই আছি।  তদন্ত এখন ৫০ শতাংশের চেয়ে একটু বেশি হয়েছে।  এনালাইসিস আমরা মাত্র শুরু করেছি।  এ পর্যায়ে  কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন মিথ্যা ও ভিত্তিহীন। যেকোনও বিষয় তো অফিসিয়াল হতে হবে।’’

সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ বলেন, ‘‘আজ-পর্যন্ত দুর্ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিশিন কোনও বক্তব্য দেয়নি।  আমি সকালে বিষয়টি জানার পর নেপালের তদন্ত কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিবের সঙ্গে ফোনে কথা বলেছি।  তাদের (তদন্ত কমিশন) বলেছি দ্রুত এ প্রতিবেদনের প্রতিবাদ জানান।  আামাকে  তদন্ত কমিটি জানিয়েছে তারাও  ‘দি কাঠমান্ডু পোস্ট’-এর  প্রতিবেদনে বিস্মিত।’’

ক্যাপ্টেন  সালাহ্উদ্দিন  বলেন, ‘বিমান দুর্ঘটনার তদন্ত অন্য দুর্ঘটনা তদন্ত থেকে একেবারেই আলাদা।  কেউ চায় না কোনও ধরনের দুর্ঘটনা হোক, বিমান ধ্বংস হোক, যাত্রী মারা যাক। সব কিছু ঠিক রেখেই ফ্লাইট পরিচালনা করা হয়।’

এদিকে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বিমানটির পাইলট আবিদ সুলতান প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন।একঘণ্টার ওই ফ্লাইটে সুলতান ক্রমাগত ধূমপান করেছিলেন। 

এ প্রসঙ্গে সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ বলেন, ‘দি কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেন আবিদ একঘণ্টা ধরে ককপিটে ধূমপান করেছেন। এটা কি সম্ভব একঘণ্টা টানা ধূমপান করা?  আর কোনও পাইলট ধূমপায়ী বা অধূমপায়ী সেটি  আলোচ্য বিষয় নয়। মেডিক্যাল টেস্টে আমরা আবিদের এবনরমাল কোনও কিছু পাইনি।’

তদন্ত ডিসেম্বরের আগে শেষ হবে না বলে উল্লেখ করে  সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ বলেন,  ‘এখন পর্যন্ত দুর্ঘটনার কোনও কারণ শনাক্ত করা যায়নি। ব্ল্যাকবক্সের ডাটা ডিকোড করা হয়েছে, এগুলোকে এনালাইসিস করা হবে। একবার নয়, বারবার এনালাইসিস করতে হয়। তদন্ত কমিটিতে সাইক্রিয়াটিস্টও আছেন। যদি প্রয়োজন হয়, তাদেরও ডাকা হবে। তবে সাইক্রিয়াটিস্টের কাছে গেলে অনেক সময় লেগে যাবে, দুই বছরও লাগতে পারে।  তবে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) নিয়ম অনুযায়ী  কপিট ভয়েস বা অন্য কোনও কিছু প্রকাশের সুযোগ নেই। তদন্ত কমিশন শুধু কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সেটিই ‌তুলে ধরবে।’

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনটি অসত্য বলে দাবি করেছেন ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত তো এখনও শেষ হয়নি, তদন্ত কমিটি এখনও আমাদের সঙ্গে কথা বলেনি। তাহলে রিপোর্ট কোথা থেকে পেলে কাঠমুন্ড পোস্ট।

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ 8০০ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে চারজন ক্রু ও ৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন ক্রুসহ ২৭ জন বাংলাদেশি, ২৩ জন নেপালি ও একজন চীনা যাত্রী নিহত হন। আহত হন নয়জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও একজন মালদ্বীপের নাগরিক।

 

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ