বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ০১:৪২আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০১:৪৫

হজ ফ্লাইট, ফাইল ছবি সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরাতে ফিরতি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪২৯ জন হাজি দেশে ফিরেছেন। এদিন রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটে হাজিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রমুখ। এ সময় হাজিদের পবিত্র জমজম কুয়ার পানি সরবরাহ করা হয়।

এবার সৌদি এয়ারলাইন্সে ৬৩ হাজার ২৪০ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬২ হাজার ৮১০ জন যাত্রী সৌদি আরব গিয়েছিলেন।

শাকিল মেরাজ বলেন, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব ও ঢাকাস্থ অফিস সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হজ ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

/সিএ/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ