লেবাননে সাময়িকভাবে কর্মী পাঠানো বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ১৫:২০আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৫:৪৩

বিদেশে শ্রমিক নিয়োগ লেবাননে কর্মী পাঠানো প্রক্রিয়া আরও নিয়মিত করতে সাময়িকভাবে কর্মী পাঠানো বন্ধ রেখেছে বাংলাদেশ। গত ২৩ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হেড অব কনস্যুলেট ও কাউন্সেলর সায়েম আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে একথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস নিয়োগের চুক্তিপত্র সত্যায়িত করার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি নতুন গাইডলাইন তৈরি করছে। এটি তৈরি হওয়া মাত্র সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সরকারি বিজ্ঞপ্তি এর আগে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করে তাতে উল্লেখ করা হয়, দালালদের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার জন্য সরকার আপাতত বাংলাদেশ থেকে লেবাননে শ্রমিক পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সায়েম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা একটি রেগুলার প্রসেস। বিষয়টি রেগুলারাইজ করতে বাংলাদেশ কর্মী পাঠানো সাময়িকভাবে বন্ধ রেখেছে। এক মাসের মধ্যে আবার চালু হবে বলে আশা করি।’

/এসও/এসটি/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ