‘মালয়েশিয়া-সিন্ডিকেটের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ১৮:৩৪আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৮:৩৮

মালয়েশিয়া কর্মী প্রেরণের নামে প্রতারণা বন্ধে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি পাঠানোর নামে অতিরিক্ত টাকা আদায়ের সঙ্গে জড়িত মালয়েশিয়া-সিন্ডিকেটের রিক্রুটিং এজেন্সিকে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ‘মালয়েশিয়া কর্মী প্রেরণের নামে প্রতারণা বন্ধে সচেতন নাগরিক সমাজ’। মঙ্গলবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়।
মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, প্রতারক রিক্রু‌টিং এজেন্সির সি‌ন্ডি‌কেট গত ২ বছ‌রে দে‌শের হাজার হাজার যুবক মাল‌য়েশিয়া পা‌ঠি‌য়ে ‌অনিশ্চয়তার ম‌ধ্যে ফে‌লে‌ছে।‌ যে কথা ব‌লে যুবক‌দের বি‌দে‌শে পা‌ঠি‌য়ে‌ছি‌ল, তার কোনোটারই সত্যতা খুঁ‌জে পাননি ভুক্তভোগী যুবকরা। যেখা‌নে বেতন বাংলা‌দেশি ৪০-৫০হাজার টাকা বেতন হওয়ার কথা, সেখা‌নে তারা গি‌য়ে দে‌খেন, তা‌দের বেতন মাত্র ১৮-১৯ হাজার টাকা। এই টাকা বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে তা‌দের দেনা শোধ কর‌তে পার‌ছেন না ।
বক্তারা আরও ব‌লেন, সরকার নির্ধা‌রিত ৩৭ হাজার টাকায় অভিবাসন ব্যয় নির্ধারণ কর‌লেও এজেন্সির মা‌লিকরা মালয়েশিয়াগা‌মী কর্মী‌দের কাছ থে‌কে জনপ্রতি সা‌ড়ে তিন লাখ টাকা নি‌চ্ছে। আর এই অর্থ মাল‌য়েশিয়ায় গি‌য়েও অল্প বেতন পাওয়ার কার‌ণে প‌রি‌শোধ কর‌তে পার‌ছেন না শ্রমিকরা। তাই এই এজেন্সি মা‌লিক‌দের আইনের আওতায় এনে শা‌স্তির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কামনা করছি।

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ