দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা পরিষদে দাবি জানাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ২০:৪৯আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২০:৫১

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা সংকট বুধবার (২৯ আগস্ট) রাত একটায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নিউ ইয়র্কে অবস্থানকারী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বক্তব্য রাখবেন। এই রোহিঙ্গাদের   দ্রুত প্রত্যাবাসন ও তাদের ওপর নির্যাতনের বিচার নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাগিদ দেবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মিয়ারমারের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে কাউন্সিলের সদস্যদের জানাবেন। এছাড়া মিয়ানমারের প্রতিনিধিও বক্তব্য রাখার সুযোগ পাবেন।

এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এ বছরের শুরুতে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল যখন বাংলাদেশ সফরে এসেছিল, তখন আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছিলাম।’ তিনি আরও বলেন, ‘ওই সময় আমরা তাদের বলেছি যে, আমরা চাই, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য নিরাপত্তা পদক্ষেপ দৃঢ় পদক্ষেপ নেবে। মিয়ানমারের ওপর প্রয়োজনীয় অবরোধ আরোপ করবে। রাখাইন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার জন্য চাপ প্রয়োগ করবে এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য,  ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পর প্রায় ২৫ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া কয়েকহাজার নারীকে ধর্ষণ করা হয়েছে। ৪০০ গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। ওই ঘটনার পর সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

সম্প্রতি জাতিসংঘের একটি রিপোর্টে বলেছে, মিয়ানমারের মিলিটারির ‘গণহত্যা চালানোর মানসিকতা’ ছিল।

এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে চরম অসহযোগিতা করছে মিয়ানমার।’

মিয়ানমার অপপ্রচার চালাচ্ছে যে, বাংলাদেশের কারণে প্রত্যাবাসন হচ্ছে না। প্রকৃতপক্ষে জাতিসংঘসহ সবাই বলছে, রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি করছে না মিয়ানমার।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী রাখাইন সফর করে ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখে এসেছেন। তিনি একটি গ্রামে দেখেছেন, যেখানে ১৪৮টি ঘর তৈরি করা হয়েছে। আরেকটি গ্রামে ২২ ঘর তৈরি করা হয়েছে। কিন্তু মিয়ানমার মিলিটারি ৪০০ গ্রামকে পুড়িয়ে দিয়েছে।

প্রত্যাবাসন শুরু হলে রোহিঙ্গারা কোথায় থাকবে, সে বিষয়ে মিয়ানমার পরিষ্কার করে  কিছু বলছে না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ