জনগণের অধিকার নিশ্চিতে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরি: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ আগস্ট ২০১৮, ১৩:৫৫আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৫:৫৬

অনুষ্ঠানে কথা বলছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘সংসদ হচ্ছে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা সংসদে কার্যকর ভূমিকা রাখলে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব।’

বুধবার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি, ইউকে (ডব্লিউএফডি) যৌথভাবে আয়োজিত ‘ফান্ডামেন্টালস অব দ্যা ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট অ্যান্ড পার্লামেন্টারি রিচার্স প্র্যাকটিসেস’ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সংবিধানের আলোকে কার্যপ্রণালি বিধি অনুযায়ী পরিচালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে সংবিধান উপহার দিয়েছিলেন তা বিশ্বে অনন্য।’

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে অন্যরা শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘সংসদীয় রীতি ও চর্চাকে সুসংহত করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ডব্লিউএফডি যে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে তা কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। এক্ষেত্রে ওয়েস্টমিনস্টার সংসদীয় পদ্ধতির সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের তুলনামূলক চিত্র কর্মকর্তাদের ভবিষ্যত কর্মপথকে সমৃদ্ধ করবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপকৃত হবেন। এতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। আরও বক্তব্য রাখেন কমনওয়েলথ প্রোগ্রামের পরিচালক সোফিয়া ফার্নান্দেজ এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড থারবি।
পরে স্পিকার প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, মো. আলী আশরাফ এমপি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ