ওয়ারীতে রাজউকের অভিযানে স্বপ্ন, মাইওয়ান ও সিঙ্গারের শো-রুম সিলগালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৯:০২আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৯:০৪

অবৈধ স্থাপনা ভেঙে দিচ্ছে রাজউক অননুমোদিত ও নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ করার দায়ে রাজধানীর ওয়ারীর তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পাশাপাশি সুপার শপ স্বপ্ন, মাইওয়ান ও সিঙ্গারের দু’টি শো রুম বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৯ আগস্ট) দুপুরে পুরান ঢাকার স্বামীবাগ ও ওয়ারী এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং অথরাইজড অফিসার মোহম্মদ নুর আলম ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অবৈধ স্থাপনা ভেঙে দিচ্ছে রাজউক রাজউকের অথরাইজড অফিসার মোহম্মদ নুর আলম জানান, অভিযানে স্বামীবাগের মনির হোসেন লেনে নির্মাণাধীন ১০ তলা একটি ভবনের চারদিকের উন্মুক্ত জায়গা (সেটব্যাক) না রেখে নির্মাণ করার দায়ে ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বর্ধিত ভবনের কিছু অংশ ভেঙে বাকি অংশ ১৫ দিনের মধ্যে অপসারণের জন্য মুচলেকা নেওয়া হয়। এছাড়া অপর একটি ভবনের কার পার্কিংয়ের জায়গায় ইট, বালু ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়।

অবৈধ স্থাপনা ভেঙে দিচ্ছে রাজউক তিনি আরও জানান, আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের কারণে সিঙ্গার ও মাইওয়ানের দুটি শো-রুম এবং স্বপ্না সুপার শপকে সিলগালা করে দেওয়া হয়। অপরদিকে আবাসিক ভবনের কার পার্কিংয়ের স্থলে বাণিজ্যিক ব্যবহারের কারণে ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটের ‘ওয়েল ফুড’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সরিয়ে নেওয়ার জন্য আগামী সাত দিন সময় বেধে দেওয়া হয়। একই রোডের ‘বাটা’র একটি শো-রুমের মালামাল সরিয়ে বন্ধ করে দেওয়া হয়।

নুর আলম আরও বলেন, ‘আবাসিক এলাকায় অননুমোদিত বা অবৈধভাবে গড়ে উঠা গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল ও বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার এফআর আশিক আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক নিপেন চন্দ্র সিদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ