ইসির ইভিএম নিয়ে বৈঠক বয়কট কমিশনার মাহবুব তালুকদারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১২:০৫আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৯:৪৫

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইভিএম ব্যবহারের বিধান করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক বয়কট করেছেন কমিশনার মাহবুব তালুকদার। একইসঙ্গে তিনি আরপিও সংশোধনের এই সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের মুলতবি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনার মাহবুব তালুকদারসহ অন্যান্য কমিশনার এবং কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শুরুর আধঘণ্টা পরে কমিশনার মাহবুব তালুকদার বৈঠক থেকে বের হয়ে যান। এ সময় তিনি ইভিএম যুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেন বলে তার নিজস্ব দফতর সূত্রে জানা গেছে। পরে তার দফতরের একজন কর্মকর্তা নির্বাচন কমিশনের পত্রগ্রহণ ও বিতরণ শাখায় নোট অব ডিসেন্টের একটি কপিও জমা দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিশনের সভা চলছিল। এর আগে গত ২৬ আগস্ট (রবিবার) আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সিইসি কেএম নুরুল হুদার সরকারি সফরে শ্রীলঙ্কায় যাওয়ার কারণে বৈঠকটি শেষ না করে মুলতবি করা হয় এবং ৩০ আগস্ট নতুন বৈঠকের সময় নির্ধারণ করা হয়।

এ বিষয়ে মাহবুব তালুকদারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। বর্তমানে তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন।

/ইএইচএস/এসএসএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি
হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
মাথা ঝুঁকিয়ে নয়, ধর্ম অনুযায়ী সম্মান জানাবেন স্পিকারের চেয়ারের প্রতি
মাথা ঝুঁকিয়ে নয়, ধর্ম অনুযায়ী সম্মান জানাবেন স্পিকারের চেয়ারের প্রতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন