আগারগাঁওয়ে ডিএনসিসির অভিযানে ১৫ নার্সারি ও ২০০ দোকান উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১৭:০৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৭:১৪

ডিএনসিসির অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ রাজধানীর আগারগাঁওয়ের মাহবুব মোর্শেদ সরণী ও নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ১৫টি নার্সারি ও ২০০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসিরি অভিযানে অবৈধ নার্সারি উচ্ছেদ

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ‘দীর্ঘদিন ধরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সংলগ্ন ডিএনসিসির প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা দখল করে একটি পক্ষ অবৈধ দোকান ও নার্সারি পরিচালনা করে আসছে। আমরা অভিযান চালিয়ে ১৫টি নার্সারি ও ২০০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ