রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১৯:১৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৯:৩২

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিয়েস্টার বার্ট বৃহস্পতিবার (৩০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, ‘যতদিন প্রয়োজন আমরা ততদিন বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের সহায়তা দিয়ে যাবো।’

বার্ট গত ২৮ আগস্ট ঢাকা সফরে আসেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমার সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা।’

এ পর্যন্ত যুক্তরাজ্য ১২৯ মিলিয়ন পাউন্ড রোহিঙ্গাদের জন্য সহায়তা দিয়েছে বলে তিনি জানান।

এলিয়েস্টার বার্ট বলেন, ‘আমাদের প্রধান উদ্বেগ হচ্ছে এই লোকগুলোর প্রত্যাবাসন। কারণ, তারা সবাই ফেরত যেতে চায়। কিন্তু তারা নিরাপত্তা ও সুরক্ষা না পেলে এবং তাদের নাগরিকত্বের বিষয়টি সুরাহা না হলে যেতে চাইবে না।’

তিনি বলেন, ‘রাখাইনে যে নির্যাতন সংঘটিত হয়েছে, তার বিচার হওয়া দরকার এবং এর দায়বদ্ধতা থাকতে হবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
কার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
কী, কেন, কীভাবেকার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
ঋণনির্ভরতার বাজেট: প্রবৃদ্ধি বনাম ঝুঁকির ভারসাম্য
ঋণনির্ভরতার বাজেট: প্রবৃদ্ধি বনাম ঝুঁকির ভারসাম্য
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত