বাণিজ্যিক খরচ কমাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ

শেখ শাহরিয়ার জামান
৩০ আগস্ট ২০১৮, ২৩:৩৭আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১০:১৫

কন্টেইনার (ফাইল ছবি) অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি ও বাণিজ্যিক খরচ কমানোর জন্য সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে মিলে একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। এই লক্ষ্যে আগামী অক্টোবরে ঢাকায় একটি বড় আকারে আঞ্চলিক ফোরাম করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগের সঙ্গে যুক্ত শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘লজিস্টিক ক্ষেত্রে অর্থনৈতিক অদক্ষতার কারণে বেসরকারি খাত কোটি কোটি ডলার বাড়তি ব্যয় করতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ বিষয়টি বুঝতে পারছে। এটি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করছে। এই কারণে বাংলাদেশসহ অন্য দেশগুলো একটি উদ্যোগ নিয়েছে যেন একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যার মাধ্যমে বেসরকারি খাত তাদের লজিস্টিক খরচ কমানোর মাধ্যমে বৈশ্বিক জোগান চেইনে একটি অবস্থান নিতে পারে।’  

রাষ্ট্রদূত  বলেন, ‘আমরা যখন লজিস্টিকের কথা বলি, তখন এর সঙ্গে জড়িত থাকে রোড, রেল, এয়ার, ইনল্যান্ড ও মেরিটাইম চলাচল ব্যবস্থা। এর একটি অন্যটির সঙ্গে জড়িত কিন্তু প্রতিটি ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে।’

উদাহরণ হিসেবে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা যদি একটি তৈরি কাপড়ের কথা বিবেচনা করি, তবে দেখবো এটি শুরু হয় কাচামাল সংগ্রহের মাধ্যমে।’ তিনি আরও বলেস, ‘কাঁচামাল যদি দেশীয় হয়, তবে সড়কপথে যদি বিদেশ থেকে আসে, তবে সমুদ্রপথ বা সড়কপথ বা রেলওয়ের মাধ্যমে তা ফ্যাক্টরিতে পৌঁছে থাকে।একইভাবে তৈরি পোশাকও তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়।’

রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘এই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে বেসরকারি খাত প্রচুর অর্থ বাড়তি খরচ হয়। এই শূন্যতাটি পূরণের চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আগামী অক্টোবরে দক্ষিণ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক ফোরাম অনুষ্ঠান করতে যাচ্ছি, যেখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বেসরকারি নেতা ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আমরা মুম্বাইতে অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক ফোরাম অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, যেখানে সবার জন্য একগুচ্ছ সুপারিশ তৈরি করা হয়েছিল।’

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান এই রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি খাত—উভয় একমত যে, দুই পক্ষের মধ্যে একটি সম্পর্ক তৈরি মাধ্যমে অর্থনৈতিক দক্ষতা অর্জন করতে হবে।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ