বিমসটেক দেশগুলোর মধ্যে সৌরবিদ্যুৎ গ্রিড ও সমুদ্রপথে ক্রুজ চালুর প্রস্তাব বাংলাদেশের

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ আগস্ট ২০১৮, ২৩:৪৮আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২৩:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমসটেক দেশগুলোর মধ্যে সৌরবিদ্যুৎ গ্রিড এবং সমুদ্রপথে বিমসটেক ক্রুজ চালুর প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৩১ আগস্ট) নেপালের কাঠমান্ডুর একটি হোটেলে বিমসটেক লিডারস রিট্রিট সেশনে এ দু’টি প্রস্তাব দেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ বিপুল পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। অন্যান্য বিদ্যুৎ ঘাটতির দেশে এ বিদ্যুৎ সঞ্চালন করা যেতে পারে যা এক ব্যাপক সম্ভাবনার খাত হিসেবে চিহ্নিত হবে। শেখ হাসিনা বলেন, জোটের সদস্য দেশগুলোর সাগর ও নদীপথে ক্রুজশিপ চালু করা সম্ভব।
বৈঠকে ভুটান ও নেপালের সমুদ্র বন্দর না থাকা সম্পর্কিত প্রশ্ন উত্থাপিত হলে প্রধানমন্ত্রী বলেন, এ দুই দেশ পর্যটনের জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে পারে।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বিমসটেককে শক্তিশালী করতে এ জোটের সচিবালয় ঢাকায় স্থাপনের প্রস্তাব করলে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) জোটের সদস্যরা তা গ্রহণ করেন। শহীদুল হক বলেন, এই ৪র্থ শীর্ষ সম্মেলনে বিমসটেক গ্রিড ইন্টার-কানেকশন শীর্ষক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি হচ্ছে এই সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন।
এই সমঝোতার ফলে একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) তৈরি হবে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, এ খাতে বিনিয়োগ এবং সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের মূল্য নির্ধারণের বিষয়গুলো এই কাঠামোর অন্তর্ভুক্ত হবে। পররাষ্ট্র সচিব বলেন, এখন একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে। এই গ্রুপ বিমসটেক দেশগুলোর মধ্যে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের পরিমাণ এবং বিদ্যুৎ খাতে তাদের বিনিয়োগে সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে শহীদুল হক বলেন, রিট্রিট সেশনে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং উভয় দেশের নেতারা অভিমত ব্যক্ত করেন যে, এই আঞ্চলিক জোটের সদস্য দেশগুলোর মধ্যে সৌরবিদ্যুৎ গ্রিড স্থাপন করা যেতে পারে।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বিমসটেক সচিবালয় ঢাকায় স্থাপনের প্রস্তাব দিলে জোটের অন্য সদস্যরা তা গ্রহণ করেন। এখন এ সচিবালয়ে সদস্য দেশগুলোর বিদ্যমান তিনজন পরিচালকের স্থলে সাতজন নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অন্য দেশের নেতাদের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সূত্র-বাসস

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ