আজ থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২

১০ টাকা দরের চাল আজ শনিবার (১ সেপ্টেম্বর)  থেকে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, প্রতি মাসে পরিবার প্রতি ৩০ কেজি করে মোট ৫০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে। এতে করে পরিবার প্রতি ৫ জন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরে ৫ মাস এই সুবিধা পাচ্ছেন।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিরন্ন মানুষের জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করেন। নীতিমালা অনুযায়ী প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর এই ৫ মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি চাল বিক্রি করা হয়।
বর্তমানে দেশে ২৮ আগস্ট পর্যন্ত ১৫.৮৪ লাখ মেট্রিক টন খাদ্য শষ্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল ১৩.৩৪ লাখ মেট্রিক টন ও গম ২.৫০ লাখ মেট্রিক টন। সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এই তিন মাসে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন চাল ১০ টাকা কেজি ধরে বিক্রি করা হবে।
কামরুল ইসলাম বলেন, এরই মধ্যে চাল বিক্রির জন্য উপকার ভোগীর ৫০ লাখ কার্ড প্রদান করা হয়েছে। কার্ডধারী ব্যক্তিদের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। দেশের ৬৪ জেলার ৫০ লাখ দরিদ্র মানুষ বছরে পাঁচ মাসের জন্য এ কর্মসূচির সুফল পেয়ে আসছেন।
খাদ্যমন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটিতে জনপ্রতিনিধিরাও রয়েছেন। তারাই হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড প্রদান করেছে। কার্ডধারীরা নীতিমালা অনুযায়ী চাল পেয়ে থাকেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেট প্রতিক্রিয়া নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করবে এনসিপি
বাজেট প্রতিক্রিয়া নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করবে এনসিপি
জুয়ার আয়ে বসছে কর
জুয়ার আয়ে বসছে কর
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত