‘শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)

শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের অন্তর্ভূক্ত হতে যাচ্ছি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সেই লক্ষ্য পূরণে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে।’

শনিবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘৭ মার্চ’ ভবন উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনও প্রস্তবনা নিয়ে গেলেই প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। একারণে গত দশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। দশটি প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সুবিধাসহ বিভিন্ন ভবন নির্মাণ করে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার পরিসর বাড়ানো হয়েছে। আটটি প্রকল্ডের কাজ শেষণ ও দুটির কাজ এখনো চলছে।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা পড়েছেন, আপনিও পড়েছেন। আমি একারণে নিজেকে নিয়ে গর্ববোধ করি।’

রোকেয়া হলের নতুন ‘৭ মার্চ’ ভবন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এটি একটি প্রতীকী নাম। ৭ মার্চ আমাদের জাতির জীবনে গৌরবময় অধ্যায়। সেদিন জাতির পিতা সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন সেটাই আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা ও দিকনির্দেশনা ছিল। জাতির মুক্তির জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পুশইন ও শূন্যরেখায় মানুষকে আটকে রাখার ঘটনা মানবাধিকার নীতির পরিপন্থি’
‘পুশইন ও শূন্যরেখায় মানুষকে আটকে রাখার ঘটনা মানবাধিকার নীতির পরিপন্থি’
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ