প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (২ সেপ্টেম্বর) বিকালে তার নেপাল সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার বাসসকে জানান, প্রধানমন্ত্রী রবিবার বিকাল চারটায় তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপাল যান। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
সূত্র: বাসস








