সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে : শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫১

আমির হোসেন আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, এর কোনও ব্যতিক্রম হবে না। শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির কিফাইতনগরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। ১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবনটি নির্মাণ করেছে এলজিইডি। শিল্পমন্ত্রী আরও বলেন, ‘ভারত, ব্রিটেন, আমেরিকাসহ পৃথিবীর যত গণতান্ত্রিক দেশ আছে, সেখানে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে। সুতরাং বিশ্বের গণতান্ত্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নির্বাচন হবে, এর ব্যতিক্রম কিছু হবে না, হতে পারে না।’ তিনি বলেন, ‘আমেরিকায় নির্বাচনের আগে ও পরে ট্রাম্পকে কেন্দ্র করে সহিংস আন্দোলন হয়েছে, তারা আবার বাংলাদেশের নির্বাচন নিয়ে কীসের উপদেশ দেবে।’

আমির হোসেন আমু বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এখানে অন্য দেশের কোনও কথা থাকতে পারে না। সংবিধানের মূলনীতি যারা মেনে নিতে পারেনি, তারাই শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা করে যাচ্ছে। তারা এখনও ষড়যন্ত্র করছে, নানা কথা বলছে। তারা বিদেশি মোড়লদের কাছে ধরনা দিচ্ছে। মোড়লদের দেশ আমেরিকায় কীভাবে নির্বাচন হচ্ছে? সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকারের অধীনে নির্বাচন হয়।’

ঝালকাঠির পিটিআই’র তত্ত্বাবধায়ক স্বপন কুমার অধিকারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ