ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীতে ১৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২১

ট্রাফিক সপ্তাহ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি সূত্রে জানা গেছে, এই অভিযানে ২ হাজার ৯২১টি মামলা করা হয়েছে। এছাড়া অভিযানে ৩০টি গাড়ি ডাম্পিং ও ৫১০টি গাড়ি রেকার করা হয়। ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২০৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ২৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য চারটি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৯২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৯টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সরাসরি ১২টি মামলা দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করেছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ