আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না- দলটির এ ঘোষণার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্ষমতা থেকে সরে গেলে যারা একবার ক্ষমতায় বসে তারা আর ছাড়তে চায় না। মার্শাল ল, সামরিক শাসন ও কেয়ারটেকার সরকারের এমন উদাহরণ রয়েছে। নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, উচ্চ আদালত এ বিষয়ে একটি রায় দিয়েছে। যদি সরকার মনে করে এ সুযোগ সরকার পরপর দুবার নিতে পারে। তবে সংসদ সে সুযোগ নেয়নি। একটা সরকার থেকে আরেকটা সরকারে যে ট্রানজিশনাল সময়, এ সময়ে যেন কোনও ফাঁক না থাকে সেজন্য এটা করা।
তিনি বলেন, এ বিষয়ে আমি ভারত ও নেপাল সরকারের সঙ্গে আলোচনা করেছি। বিশ্বের প্রত্যেকটা দেশে এ ব্যবস্থা আছে।’
রবিবার (২ সেপ্টেম্বর) বিকালে নেপাল সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরটিভির সাংবাদিক মামুনুর রশিদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপাল যান। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।








