বিএনপি-জামায়াতের কাছ থেকে কি ছবি বিকৃতি শিখেছে মিয়ানমার: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৩

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি মিয়ানমার বিকৃতি করেছে- এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিয়ানমার মুক্তিযুদ্ধে গণহত্যার ছবি নিয়ে জঘন্য কাজ করেছে। এতে দেশটি আন্তর্জাতিক বিশ্বে তাদের ভাবমূর্তি নষ্ট করেছে।’

তিনি বলেন, মিয়ানমার ছবি নিয়ে যা করলো আমাদের দেশেও এ ঘটনা ঘটেছে। ছবি নিয়ে তেলেসমাতি কারবার। ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াতও এমন অপপ্রচার চালিয়েছে।  এটা এরা (মিয়ানমার) শিখলো কার কাছ থেকে। বিএনপি-জামায়াতের কাছ থেকে কি ছবি বিকৃতি শিখেছে মিয়ানমার?

মিয়ানমারের ছবি বিকৃতি এবং চুক্তি হওয়ার পরও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু না হওয়ার বিষয়ে আরটিভির সাংবাদিক মামুনুর রহমান খানের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের আচরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সংঘাত চাই না। দেশটির ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। সহযোগিতা দিয়েছি। তাদের প্রত্যাবাসনে চুক্তিও হয়েছে। এ বিষয়ে আলোচনাও চলছে। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আপত্তিও করে না।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপাল যান। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৬১
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৬১
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু
সিএনজিতে তুলেই গলা চেপে ধরলো পুলিশ, আমি মানসিকভাবে বিপর্যস্ত: ক্রিকেটার নাঈম
সিএনজিতে তুলেই গলা চেপে ধরলো পুলিশ, আমি মানসিকভাবে বিপর্যস্ত: ক্রিকেটার নাঈম
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী