নির্বাচন ইনশাল্লাহ হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮

সংবাব সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন মহলের সংশয়-সন্দেহের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলেকশন ইনশাল্লাহ হবে। জনগণ সঙ্গে থাকলে ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তাতে কোনও সন্দেহ নেই।

রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিমসটেক সম্মেলন শেষে এর গুরুত্ব তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।

ড. কামাল হোসেন, বি. চৌধুরী—তাদের জোট গঠনকে সাধুবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাদের এই উদ্যোগ, ঐক্যকে সাধুবাদ জানাই। ঐক্য হোক, একসঙ্গে হয়ে ভোটটা করুক। বিকল্প একটা জোট থাকুক।’

নির্বাচন হবে না—ড. কামাল হোসেনের এমন সন্দেহের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ড. কামাল হোসেনের কাছে প্রশ্ন তারা বা তিনি আদৌ নির্বাচন চান কিনা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি যদি গরম বক্তৃতা দেন, ধরে নিতে হবে তার প্লেন রেডি।’

আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের ওপর আমার আস্থা-বিশ্বাস আছে। আমার কোনও আকাঙ্ক্ষা নেই। জনগণ যদি উন্নতি চায়, কল্যাণ চায়, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আমাকে জয়যুক্ত করবে। তবে আমি এটুকু মনে করি, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে সুদিন আসবে না, আসবে দুর্দিন। এটা আমি নিশ্চিত।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণ আমাকে না চাইলে আমার কোনও দুঃখ নাই। ক্ষমতায় থেকে কাজ করেছি জনগণের জন্যে, জনগণ ভোট দিলে দেবে, না দিলে কিছু করার নাই।’

/পিএইচসি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
সর্বশেষ খবর
৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার
৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অলস পড়ে আছে বিদ্যুৎকেন্দ্র, আরও নির্মাণের পরিকল্পনা কেন
অলস পড়ে আছে বিদ্যুৎকেন্দ্র, আরও নির্মাণের পরিকল্পনা কেন
১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ
১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ