তখনই অ্যারেস্ট করা উচিত ছিল: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গ্রেফতার করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটি দুর্নীতির মামলার রায়ে খালেদা জিয়া জেলে। আর এই মামলাটা কিন্তু আমরা দেইনি। এই মামলার সময় তারই প্রিয় ব্যক্তিত্বরা তখন ক্ষমতায়। যখন তিনি (খালেদা জিয়া) মানুষ পুড়িয়ে মারলো, তখনই অ্যারেস্ট করা উচিত ছিল।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফর বিষয়ে রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল চারটায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জোট-মহাজোট ও নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে কী চমক থাকছে‘, এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর যেদিন তার বাসায় আমি গেলাম, আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলো, আমাকে ঢুকতে দিলো না, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের সঙ্গে আর তো বসবো না। আপনারা যে যতই বলুন, ক্ষমতায় থাকি না থাকি আমার কিচ্ছু আসে-যায় না। আমার একটা আত্মসম্মানবোধ আছে, অপমানের একটা সীমা আছে। যারা দিনের পর দিন আমার বাড়িতে এসে পড়ে থাকতো, তারা যখন আমার মুখের ওপর দরোজা বন্ধ করে দেওয়া সাহস রাখে, আমি তখন তো অ্যারেস্ট করিনি। যখন তারা পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারলো, তখনই অ্যারেস্ট করা উচিত ছিল। তখন আমি সহনশীলতা দেখিয়েছি। মানুষগুলোকে সাহায্য করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায়। তাকে তো কোর্টের মাধ্যমে আনতে হবে। আর যদি দ্রুত চায়, তাহলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে। এটাই  নিয়ম।’

সরকার প্রধান বলেন, ‘বিএনপি এখন বলছে, নির্বাচন করবে না। তা নির্বাচন কে করবে, না করবে, সেটা সে দলের ওপর নির্ভর করছে। সেখানে আমাদের কী করার আছে? এখানে আমাদের দাওয়াত দেওয়ার কিছু নেই, বাধা দেওয়ারও কিছু নেই। পরিষ্কার কথা আমার।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপাল যান। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে দেশে ফেরেন তিনি।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ