‘বিকল্পধারা এখন স্বকল্পধারা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১২

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ডা. অধ্যাপক একিউএম বদরুদ্দৌজা চৌধুরীর গঠন করা বিকল্পধারা এখন স্বকল্পধারা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘ডা. অধ্যাপক একিউএম বদরুদ্দৌজা চৌধুরী বিএনপি থেকে বের হয়ে বিকল্পধারা নামে দল গঠন করলেন। এখন সেই দল স্বকল্পধারা হয়ে গেছে।’
প্রধানমন্ত্রীর এ মন্তব্যে উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়েন।
তিনি বলেন, ‘বদরুদ্দৌজা চৌধুরীর বাবা কফিলউদ্দিন সাহেব ’৫৬ সালে সোহরাওয়ার্দ্দী সাহেবের ক্যাবিনেটে ছিলেন। আমার আব্বাও ছিলেন। এবং তিনি একসময় আমাদের খুবই ঘনিষ্ঠ ছিলেন। স্বাধীনতার পর পর ডাক্তার প্রোগ্রাম টিভিতে হতো— এটা বঙ্গবন্ধু তাকে করতে বলেছিলেন। সেখান থেকে তিনি খুব ভালো জনপ্রিয়তা পান। পঁচাত্তরের পরে উনি বিএনপি করতে যান। খালেদা জিয়াও তো তাকে সম্মান দেননি। উনাকে বঙ্গভবন থেকে বের করিয়ে রেললাইনেরও ওপর দৌড় দেখালো। উনার ভাগ্যে সেটাই জুটলো।’
প্রসঙ্গত, বিমসটেক সম্মেলনে যোগ দিয়ে ফিরে আসার পর রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
গত শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এতে যোগ দিতে গত বৃহস্পতিবার কাঠমান্ডু গিয়েছিলেন শেখ হাসিনা। ওই দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি মুক্তবাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ