বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপিত হয় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১-এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে আজ। বিকাল ৪টায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের খেলা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর তদারকি সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেওয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর কার্যক্রম অবলোকন করব।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সময় গত ১১ মে বিকাল ৪টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপিত হয়। স্যাটেলাইটটিকে নিরক্ষ রেখার ১১৯ দশমিক ১ ডিগ্রিতে স্থাপন করা হয়। স্যাটেলাইটটি সেখানে সেট হওয়ার পরে টেস্ট সিগন্যাল পাঠাতে শুরু করে। পরবর্তী সময়ে ইন অরবিট টেস্ট (আইওটি)-সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে স্যাটেলাইটটিকে ট্রান্সমিশনের জন্য প্রস্তুত করা হয়।

সূত্র: বাসস
এ সংক্রান্ত আরও খবর: ৪০ সেবা, তিন সুফল আনবে বঙ্গবন্ধু-১  

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ