অবশেষে এমপিওভুক্ত হচ্ছেন বাদ পড়া ৪৯৪ শিক্ষক

এস এম আববাস
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫১

শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে বঞ্চিত স্কুল ও কলেজের তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান শিক্ষক, চারুকলা এবং শ্রেণি শাখার বাদ পড়া ৪৯৪ জন শিক্ষক নতুন করে এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। দু-একদিনের মধ্যেই এমপিওভুক্তির নির্দেশনা দিয়ে আদেশ জারি করতে পারে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) তালিকা অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর এসব শিক্ষকের এমপিওভুক্তির সুযোগ আসে। ওই সময় সাত হাজার ১৪৬ শিক্ষককে এমপিওভুক্ত করে সরকার। কিন্তু বাদ পড়েন এসব শিক্ষক। অবশেষে ছয় বছর পর আবার তারা এমপিওভুক্তির সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব ( বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান বলেন, ‘গত ১ আগস্টের রেজুলেশন অনুযায়ী, বাদ পড়া শিক্ষক ও শ্রেণি শাখার অতিরিক্ত শিক্ষকদের এমপিওভুক্তির আদেশ জারি করতে সবকিছু প্রস্তুত করা হয়েছে। সচিব দেখার পর অনুমতি দিলে আদেশ জারি করা হবে।’

এর আগে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, মাউশির তালিকার বাইরে যদি কেউ বাদ পড়েন তারাও এমপিওভুক্তির সুযোগ পাবেন। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আদেশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন। সবকিছু প্রস্তুত করা হয়েছে। সচিব দেখার পর সংশ্লিষ্ট শাখা থেকে যেকোনো সময় আদেশ জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত শ্রেণি শাখা অনুমোদনের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের ২০১১ সালের ১৩ নভেম্বর পরিপত্র জারি করে এমপিও বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই পরিপত্রে বলা হয়েছিল, এমপিও নির্দেশিকা ২০১০-এ যাই থাকুক, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত শ্রেণি শাখা বা বিভাগ খোলার ক্ষেত্রে ওইসব বিষয়ের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের বেতন-ভাতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে বহন করতে হবে। সরকার এসব শিক্ষকের বেতন-ভাতা বহন করবে না।

কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ প্রদান সম্পর্কিত ১৯৯৫ সালের জনবল কাঠামো ২০১৩ সালে সংশোধন করে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক পদটি প্যাটার্নভুক্ত করা হয়। আর ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী, কম্পিউটার বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে সংশোধন করে তা বাধ্যতামূলক করা হয়। এর পরিপ্রেক্ষিতে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাবে তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও চারুকলাসহ কয়েকটি বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

গত বছরের ৩১ ডিসেম্বর বঞ্চিত তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উৎপাদন ব্যবস্থাপনাসহ কয়েকটি বিষয়ের সাত হাজার ১৪৬ শিক্ষককে এমপিওভুক্ত করে সরকার। এ সময় বাদ পড়েন ৪৯৪ জন শিক্ষক। এসব শিক্ষকের এমপিওভুক্তির বিষয় নিয়ে গত ১ আগস্ট বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব শিক্ষককে এমপিওভুক্ত করতে সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠকে ডিগ্রি স্তরের ৪৩৫ জন শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়ে গত ২৮ আগস্ট আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
টানা ছুটি শেষে খুললো শিক্ষা প্রতিষ্ঠান
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
‘পুশইন ও শূন্যরেখায় মানুষকে আটকে রাখার ঘটনা মানবাধিকার নীতির পরিপন্থি’
‘পুশইন ও শূন্যরেখায় মানুষকে আটকে রাখার ঘটনা মানবাধিকার নীতির পরিপন্থি’
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ