২২তম অধিবেশনেই পাস হচ্ছে সড়ক পরিবহন আইন-২০১৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১

ওবায়দুল কাদের (ফাইল ছবি) ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বর্তমান ১০ম সংসদের ২২তম অধিবেশনে (৯ সেপ্টেম্বর শুরু হবে) পাস হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পাস হওয়ার আগে মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া এই আইনটি আরও যাচাই-বাছাই করার সুযোগ রয়েছে। সংসদে উপস্থাপনের পরেও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আরও যাচাই-বাছাই হবে। সুতরাং মনে করার কোনও কারণ নেই যে মন্ত্রিপরিষদে অনুমোদন হওয়া মানেই চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে। কোমলমতি শিক্ষার্থীদের আমি স্যালুট করি, যে তারা এই বিষয়টি নিয়ে রাস্তায় নেমেছিল। যে কারণে আইনটি আলোর মুখ দেখেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংসদের ২২তম অধিবেশনই হবে ১০ম জাতীয় সংসদের শেষ অধিবেশন। এরপর সংসদের আর কোনও অধিবেশন বসবে না। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এই সংসদ ভাঙবে না। এমপিদেরও কোনও পাওয়ার থাকবে না।’

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ