ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সম্মেলন শুরু কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫২





সার্ক

সার্কভুক্ত আট দেশের নির্বাচন কমিশনের (ইসি) সমন্বয়ে গঠিত সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) নবম সম্মেলন আগামীকাল বুধবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘Transparency in Electoral Process and Engaging the Stakeholder.’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সকাল ৯টায় রাজধানীর হোটেল র্যা ডিসনে দুই দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন। ফেমবোসা’র বর্তমান চেয়ারম্যান আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান গুলাজান আবদুল বাদি সায়েদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।





নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের নির্বাচন কমিশনের ২১ জন প্রতিনিধি অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম সাধারণ অধিবেশনে ফেমবোসার নতুন চেয়ারমান স্বাগতিক বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে চেয়ারম্যানশিপ হস্তান্তর করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সাধারণ ও আটটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে অংশগ্রহণকারীরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ২০১০ সালে ঢাকায় সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনের এক সম্মেলনের মাধ্যমে মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ফেমবোসার যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে সার্কভুক্ত দেশগুলোতে এর সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৪-২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত হয় অষ্টম সম্মেলন।

 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ