অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র: বার্নিকাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১১

মার্শা বার্নিকাট (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র। এই নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত রাজনৈতিক দলগুলো নিজেরা মিলে ঠিক করবে সেটাও আমরা আশা করি।

পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল হকের সঙ্গে বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বার্নিকাট।

তিনি বলেছেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটবে সেটাই আমরা দেখতে চাই। এটি কিভাবে হবে তা রাজনৈতিক দলগুলো নিজেরা মিলে ঠিক করবে।

রাষ্ট্রদূত বলেন, সরকার নিজেই বলেছে তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায়। আমরা আশা করি সরকার সে দায়িত্ব পালন করবে।

এসময় আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়েই বেশি আলোচনা হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র এখন নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান তাই রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। আমরা সরকারকে জানিয়েছি, রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও অন্যান্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা