বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি বড় প্রকল্প শুরু হচ্ছে: শ্রিংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৪

হর্ষবর্ধন শ্রিংলা ফাইল ছবি

রেল এবং জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার বিকালে পররাষ্ট্র সচিব একেএম শহীদুল হকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পরে তিনি সাংবাদিকদের বলেন,আগামী কয়েক সপ্তাহে কয়েকটি বড় সফর হবে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। প্রাথমিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন অথবা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এ সফরগুলো হতে পারে।আমরা ৫০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা প্রায় শেষ করে ফেলেছি।

প্রসঙ্গত: ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে ভেড়ামারা এইচভিডিসি (হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট) দ্বিতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধনের প্রস্তুতি চলছে। বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর এই সঞ্চালন লাইনটির উদ্বোধনের প্রস্তুতি চলছে। বর্তমানে ভারত থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বাংলাদেশে।

এর পাশাপাশি আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ভারত থেকে আমদানি করা জ্বালানি তেল দেশের উত্তরাঞ্চলে সহজে সরবরাহ করতে স্থাপন করা হবে ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন’। চলতি মাসের ১৩ তারিখ এই পাইপলাইনের নির্মাণ কাজের উদ্বোধন হতে পারে বলে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আগামী ৯-১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাউথ এশিয়ান মেরিটাইম অ্যান্ড লজিস্টিকস ফোরাম (এসএএমএলএফ) ২০১৮-এর দ্বিতীয় সম্মেলন। ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠেয় ওই আন্তর্জাতিক মেরিটাইম কনফারেন্সে ভারতের একটি বড় দল অংশ নেবে।

প্রসঙ্গত: নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দুদিনব্যাপী এই সম্মেলন ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিবের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘কয়েক সপ্তাহ পরপরই আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করি। আমাদের পক্ষে কী ঘটছে জানানোর জন্য এবং বাংলাদেশের অবস্থান জানার জন্য। আমরা আজকে সদ্য সমাপ্ত বিমসটেক সম্মেলন নিয়ে আলোচনা করেছি। এটি অত্যন্ত সফল কনফারেন্স হয়েছে এবং অনেকগুলো ভালো সিদ্ধান্ত হয়েছে।’

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না।

 

 

 

/এসএসজেড/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ