অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৮

কেএম নূরুল হুদা

বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বুধবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনের সম্মেলনে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এই সম্মেলনের অভিজ্ঞতা আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন করতে সহায়তা করবে।’

ঢাকার হোটেল রেডিসনে দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (এফইএমবিওএসএ—ফেমবোসা) দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ফেমবোসার চেয়ারম্যান ডা. গোলাজান এ. বাদি সাঈদ সভাপতিত্ব করেন। পরে ফেমবোসার নতুন সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি নূরুল হুদা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে আমরা ভালো ফল পেয়েছি। তাই জাতীয় সংসদ নির্বাচনেও প্রয়োজনে যেন ইভিএম ব্যবহার করা যায়, সেজন্য আমরা আরপিও সংশোধন করছি।’ এই সম্মেলনের মাধ্যমে আটটি দেশের নির্বাচন কমিশন পরস্পর আরও বেশি অভিজ্ঞতা আদান-প্রদানে সক্ষম হবে বলে মন্তব্য করেন তিনি।
দুই দিনের এ সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এ সম্মেলনে তিনটি সাধারণ ও আটটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠানের কথা রয়েছে। এসব সেশনে অংশগ্রহণকারীরা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ