সংসদ নির্বাচনে আ.লীগের কাছে আসন চাইবে মহাজোট শরিক জাকের পার্টি

রঞ্জন বসু, দিল্লি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৬

ভারত সরকারের আমন্ত্রণে সফরে গিয়ে দিল্লিতে এক মত বিনিময় সভায় জাকের পার্টির নেতারা। (ছবি: প্রতিনিধি)

বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাকের পার্টি দাবি করেছে, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সংসদে প্রবেশ করতে চায়। এজন্য আসন্ন নির্বাচনে যত সম্ভব বেশি আসন পেতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষি করবে তারা। ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফরকালে দলটির চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তাফা আমির ফয়সল মুজাদ্দেদি এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন।

ভারত সরকারের সংস্থা আইসিসিআরের আমন্ত্রণে দলটির চেয়ারম্যানসহ অন্য নেতারা এ সফরে এসেছেন।

বুধবার সকালে দিল্লির থিঙ্কট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমির ফয়সল মুজাদ্দেদি। সেখানে তিনি জানান, ২০০৯ সালের নির্বাচনে না লড়লেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের কাছে যত বেশি সম্ভব আসনের দাবি জানাবে জাকের পার্টি। তার কথা, ‘এটা আমরা উপলব্ধি করেছি যে পার্লামেন্টে গেলে তবেই লোকে আমাদের কথা গুরুত্ব দিয়ে শুনবে। বাইরে থাকলে আমাদের কথা তারা শুনতে যাবে কেন?’

এর আগে দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে বৈঠকেও তিনি বাংলাদেশের পার্লামেন্টে জাকের পার্টির প্রতিনিধিত্বের বিষয়টির ওপর জোর দিয়েছেন।

ওই সভায় উপস্থিত ছিলেন পীরজাদার ছেলে ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইম আমীর ফয়সলও। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত নির্বাচনে আমরা নিজেরাই লড়তে চাইনি। কিন্তু এবার জাকের পার্টি মনে করছে আমরা লড়ার জন্য প্রস্তুত।’

তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে হেফাজতে ইসলামকে ঢোকানোর কোনও চেষ্টা হলে জাকের পার্টি সেটারও প্রাণপণে বিরোধিতা করবে বলে জানিয়েছেন তারা।

সাইম আমীর ফয়সলের কথায়, ‘আমরা একটা সূফী ভাবধারার ইসলামী দল। হেফাজতের চরমপন্থী ভাবধারা আমরা কিছুতেই মেনে নিতে পারি না – কাজেই তাদের জোটে সামিল করার প্রস্তাবের আমরা ঘোর বিরোধী।

এ সফরে জাকের পার্টির চেয়ারম্যানের স্ত্রী এবং মেয়েও রয়েছেন। তবে তাদের পরিচয় তারা যথাক্রমে জাকের পার্টির মহিলা ফ্রন্টের চেয়ারপার্সন ও সাধারণ সম্পাদক।

এবারের ভারত সফরে জাকের পার্টির নেতৃবৃন্দ ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গেও বুধবার সন্ধ্যায় এক বৈঠকে মিলিত হচ্ছেন। তারা মতবিনিময় করছেন দিল্লির ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার ও নামি বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়াতেও। এই সফরের অংশ হিসেবে জাকের পার্টির নেতারা বৃহস্পতিবার রওনা দেবেন পুনে ও মুম্বাইয়ের উদ্দেশেও। ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতেও যাবেন তারা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ