বার্নিকাটের ‘মায়ের দোয়া’ মোবাইলে প্রধানমন্ত্রীর সেলফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৮
image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণার আনুষ্ঠানিক উদ্বোধনী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। অনুষ্ঠান শেষে বিমানটি পরির্দশন করেন প্রধানমন্ত্রী। তখন তার সঙ্গে নিজের মোবাইলে সেলফি তোলেন বার্নিকাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাসিমুখে তাকান মোবাইলের দিকে। সেখানে দেখা যায়, বার্নিকাটের মোবাইলের ব্যাক কভারে রিকশার ছবি আঁকা, আর লেখা ‘মায়ের দোয়া!’ বার্নিকাটের ‘মায়ের দোয়া’ মোবাইলে প্রধানমন্ত্রীর সেলফি

সেলফি তোলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  পেছনে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী।

প্রধানমন্ত্রীকে ড্রিমলাইনারের একটি মডেল উপহার দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী। অনুষ্ঠানস্থলে বক্তব্য রাখার পর কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানের সঙ্গে যারা কর্মরত, প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। যেন কোনও বদনাম না হয়। আমাদের দেশের যেন সুনাম হয়। আমরা নতুন বিমান সংযোজন করছি। বিমান যেন ভালোভাবে চলতে পারে।’

নতুন বিমানের নামকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই নতুন বিমান এসেছে, চেষ্টা করেছি, তারই একটি নতুন নাম দিতে। আরও যে বিমানগুলো আসবে, সেগুলোরও নাম রাখা হয়েছে।’

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভৌগলিক কারণে কক্সবাজার হাব হয়ে উঠবে। যোগোযোগ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের আকাশপথ, রেলপথ, সড়কপথ—সবগুলো যোগোযোগ ব্যবস্থা যেন উন্নত হয় সেজন্য আমরা বিশেষভাবে কাজ করে যাচ্ছি।’

ড্রিমলাইনারের ককপিটে গিয়েও পাইলটদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এ সময় ককপিটে ছিলেন বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী ও ফার্স্ট অফিসার মুনজেরিন রায়ান। তারা প্রধানমন্ত্রীকে ড্রিমলাইনারের ককপিটের হেড আপ ডিসপ্লেসহ এর বিশেষত্ব সম্পর্কে অবহিত করেন। যাত্রীদের সুবিধার জন্য থাকা ব্যবস্থাগুলোও উল্লেখ করেন পাইলটরা।

/সিএ/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ