দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ইভিএম শীর্ষক বৈঠকি। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।
এটিএন নিউজ এর প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।








