প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা থেকে ইভিএম: শাহনেওয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১

সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘সারা বিশ্ব এখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তাই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা থেকে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হতে পারে।’ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি একথা বলেন।

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘বর্তমান ভোটিং সিস্টেম হলো কাগজের ব্যালটে ভোট দেওয়া। এটার সমস্যা হলো কাগজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো। অনেকসময় এগুলো ছিড়ে যায়। ভোটের অনেক আগে ব্যালটগুলো ছাপা হয়ে যাওয়ার কারণে অনেক ব্যাটল নষ্ট হয়ে যায়। অনেকসময় প্রার্থীতা বাতিল হয়ে যায়, নির্দিষ্ট সময় ভোট অনুষ্ঠিত হয় না। তখন প্রচুর টাকা নষ্ট হয়। এ কারণেই মূলত ইভিএম পদ্ধতির চিন্তা করা হয়েছে।’

শাহনেওয়াজ বলেন, ‘যেহেতু আমরা এখন প্রযুক্তি মধ্যে আছি, সেটাকেই ব্যাবহার করার পরিকল্পনা হয়েছে। প্রযুক্তি উন্নত হচ্ছে তাই এখানেও সেটার ব্যাবহারের চিন্তা ভাবনা করা হয়েছে।’

সম্প্রতি নতুন ভোটিং সিস্টেম সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে যে মেশিনটা হবে, তাতে সাড়ে তিনশ জনের ডাটাবেজ থাকবে। মেশিনে সাড়ে তিনশ জনের মধ্যে থাকা কেউ যখন ওই মেশিনে বায়োমেন্ট্রিক ও ফিঙ্গার লাগবে তখন ওই ব্যক্তির চেহারাসহ স্ক্রিনে ভেসে উঠবে। এভাবে পৃথক পৃথক মেশিনে সাড়ে তিনশ জনের তথ্য একটি মেশিনে থাকবে। আর এটাতে কোনও ইন্টারনেট কানেকশন থাকবে না। ফলে হ্যাকিংয়ের সুযোগও নেই।

/আরএআর/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
গ্লোবাল ফ্যাটি লিভার ডে-তে ইউনাইটেড হাসপাতালের সচেতনতা ক্যাম্পেইন
গ্লোবাল ফ্যাটি লিভার ডে-তে ইউনাইটেড হাসপাতালের সচেতনতা ক্যাম্পেইন
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা