অর্থমন্ত্রী ভুল করেছেন: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২১

ফেমবোসা সংবাদ সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে সিইসি কে এম নূরুল হুদা

নির্বাচনের তারিখ ঘোষণা করে অর্থমন্ত্রী ভুল করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ-ফেমবোসা) এর দুই দিনব্যাপী সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা তাকে বলিনি। তার এভাবে বলা উচিৎ হয়নি। আমরা তার সঙ্গে যোগাযোগ করিনি। মিডিয়ার সামনে বললাম, অর্থমন্ত্রী ভুল করেছেন। এটা তার কাজ নয়। এভাবে বলা তার ঠিক হয়নি ।’

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম।

এর আগে সংবাদ সম্মেলনে সিইসি ফেমবোসা সম্মেলন সম্পর্কে জানান, ৯ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়েছে এবং বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি ( কে এম নূরুল হুদা) এর চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন।

তিনি জানান, ফেমবোসার আগামী সম্মেলন ভুটানে অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ