ব্যালট পেপারে প্রচুর খরচ তাই ইভিএমের পরিকল্পনা: রিয়াজুল কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৫

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার বলেছেন, ‘ব্যালট পেপারে নির্বাচনে অনুষ্টিত হলে প্রচুর খরচসহ নানারকম সমস্যা তৈরি হয়। সে কারণেই প্রযুক্তির ব্যবহার করার পরিকল্পনা।’ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এ কথা বলেন।

রিয়াজুল কবির বলেন, ‘আমরা আশা করছি, আগামী নির্বাচনকে সামনে নিয়ে আজ আমরা বসেছি। এই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কিন্তু এই কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। অথচ এই কমিশন সুষ্ঠ প্রক্রিয়ায় গঠন করা হয়েছে।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা একসময় ভোটের অধিকারের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু এখন আওয়ামী লীগ এই সিস্টেমের অনেক পরিবর্তন করেছে। ছবিযুক্ত পরিচয়পত্র, ভোটিং সিস্টেমকে আরও উন্নয়ন করা নিয়ে প্রতিনিয়তই চিন্তা ভাবনা করছে। তারই ধাবাহিকতায় ভোটিং সিস্টেমকে ডিজিটাল করার প্রয়াস পাচ্ছে। ব্যালট পেপারে প্রচুর খরচসহ নানারকম সমস্যা তৈরি করে। সে কারণেই প্রযুক্তির ব্যবহার করার পরিকল্পনা।’

তিনি বলেন, ‘২০১০ সালে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনে। তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আর আগামী জাতীয় নির্বাচনেও যদি এই পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভোট গ্রহণ হবে। কিন্তু এটা নিয়েই নানা জন নানাভাবে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। তবে আগামী নির্বাচনে অবশ্যই নির্বাচন কমিশনকে সুষ্টভাবে কাজ করতে সহযোগিতা করবে আওয়ামী লীগ।’

রিয়াজুল কবির আরও বলেন, ‘নির্বাচন কমিশন ও নির্বাচনকে বিতর্ক করার চেষ্ট করা হয়। কিন্তু নির্বাচনে জয়ী হলে তখন তারা আর কিছু বলেন না। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।’

 

/আরএআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ