যা যা থাকছে সংসদের শেষ অধিবেশনে

এমরান হোসাইন শেখ
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৮

জাতীয় সংসদ ভবন (ছবি- সাজ্জাদ হোসেন) দশম সংসদের শেষ অধিবেশন বসছে আগামীকাল রবিবার (৯ সেপ্টেম্বর)। সংসদের ২২তম এ অধিবেশন বসবে বিকাল ৫টায়। এর আগে বিকাল ৪টায় সংসদের কার্য উপদেষ্টার বৈঠকে সংসদের মেয়াদ নির্ধারণ হবে। জানা গেছে, এ অধিবেশন ৩০ অক্টোবর পর্যন্ত চলতে পারে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট সংসদের ২২তম অধিবেশর আহ্বান করেন। এর আগে গত ১২ জুলাই সংসদের ২১তম অধিবেশন শেষ হয়।

সংবিধানের এই শেষ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা হতে পারে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন। কথা বলতে পারেন ‘নির্বাচনকালীন সরকার’ গঠন নিয়েও। এ অধিবেশনে সড়ক পরিবহন, ডিজিটাল নিরাপত্তা আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাস হওয়ার কথা রয়েছে।

চলতি সংসদের দু’জন সদস্য মারা যাওয়ায় এবারের সংসদ অধিবেশনের প্রথম দিনে শোকপ্রস্তাব শেষে অধিবেশন মুলতবি করা হবে। গত ২৬ জুলাই আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজা ও ১৩ আগস্ট বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির এমপি তাজুল ইসলাম মারা গেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত ২১টি বিল সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। এছাড়া একইদিনে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বাংলাদেশ শ্রম (সংশোধন) আইনটি এরই মধ্যে সংসদে জমা পড়েছে। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আসন্ন অধিবেশনে এই আইনটি পাস হওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছে। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিধান করে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাব অনুমোদন করে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আইন মন্ত্রণালয় থেকে ভেটিংয়ের পরে চলতি সপ্তাহেই মন্ত্রিসভা হয়ে আরপিও সংশোধনী প্রস্তাব সংসদে যাবে।

সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানা গেছে, চলতি অধিবেশনে সংসদে বিবেচনার (পাস) জন্য তিনটি বিল এরই মধ্যে প্রস্তুত রয়েছে। সেগুলো হলো- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল,শিশু (সংশোধন) বিল ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল। এছাড়া সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে ৯টি বিল। যেগুলো হলো, ডিজিটাল নিরাপত্তা বিল, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, বস্ত্র বিল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, যৌতুক নিরোধ বিল, জাতীয় ক্রীড়া পরিষদ বিল, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল ও সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল।

এর পাশাপাশি সংসদে উত্থাপনের জন্য সংসদ সচিবালয়ে যে বিলগুলো জমা হয়েছে তা হলো, ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সস্টিটিউট বিল, মানসিক স্বাস্থ্য বিল, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তবলী) বিল, কৃষি বিপণন বিল, বাংলাদেশ ‍মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল, জাতীয় দক্ষতা উন্নয়ন বিল, সড়ক পরিবহন বিল, হাউজিং অ্যান্ড রিচার্স ইন্সটিটিউট বিল এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন।  

এদিকে রবিবার শুরু হওয়া সংসদের এই অধিবেশনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) পক্ষ থেকে নগরবাসীর জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ অধিবেশন চলাকালীন জাতীয় সংসদের আশপাশের এলাকায় যেকোনও ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অধিবেশনের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়ম অনুযায়ী এই অধিবেশনই শেষ অধিবেশন হওয়ার কথা। কারণ, এই অধিবেশন সংক্ষেপ করার পরও নতুন আরেকটি অধিবেশনের সুযোগ কম। এজন্য এ অধিবেশনটি কিছুদিনের জন্য মুলতবি করে অক্টোবরের শেষ ভাগ পর্যন্ত চলার সম্ভাবনাই বেশি। তবে, এটাই শেষ তা বলা সম্ভব নয়। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এটার বিষয়ে সিদ্ধান্ত হবে। তখন বিষয়টি জানা যাবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই অধিবেশনকে শেষ মনে করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এজন্য কিছু বিল পাসসহ যেসব বিষয় পেন্ডিং রয়েছে আমরা এ সময়ে তা শেষ করতে চাই।’

দশম সংসদে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হলেও নবমে হয়েছিল ১৯টি। ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর নবম অধিবেশনের শেষ অধিবেশন বসে।

সংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি না থাকার সুযোগ থাকলেও সংসদ নির্বাচনের জন্য মেয়াদের শেষ ৯০ দিনে এই বিধানের শিথিলতা রয়েছে। অর্থাৎ ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৯০ দিনের মধ্যে সংসদ বসার বাধ্যবাধকতা থাকছে না। চলতি দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি এ হিসেবে আগামী বছর ২৮ জানুয়ারি এর ৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ