আন্দোলনের নামে নাশকতা কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫

 

মিরপুরে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে যেকোনও ধরনের অরাজকতা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে। কোনও ধরনের হুমকি বরদাশত করবো না।’ শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮' শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যাতে কোনও ধরনের অরাজকতা ও নাশকতা না হয় সেজন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। জ্বালাও-পোড়াওসহ নাশকতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, ‘নির্বাচনের সঙ্গে নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি সংশ্লিষ্ট নয়। আমরা কখনও কোনও নেতাকর্মীকে গ্রেফতার করি না। কোনও মামলার আসামি বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে শুধু তাদেরকেই গ্রেফতার করি। তার কি পরিচয় আমরা সেটা দেখি না।’

সম্প্রতি টিআইবি'র প্রতিবেদনে আইনশৃঙ্খলা খাতে সবচেয়ে বেশি দুর্নীতির কথা বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, ‘টিআইবি'র রিপোর্টটি আমি পুরোটা দেখিনি, গণমাধ্যমে যতটুকু এসেছে দেখেছি। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি প্রতিবেদনটি কীভাবে করা হয়েছে, তা দেখবে। এর আগে এ বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬১ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন আইজিপি।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসজেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
কার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
কী, কেন, কীভাবেকার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত