নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি-ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিচ্ছি। ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো। সকলে মিলে নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ দেশ গড়ে তুলবো, এমন পরিকল্পনা নিয়েছি।’ রবিবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রেডিসন হোটেলে জেদ্দাভিত্তিক ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আঞ্চলিক প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কাজ করছি, ২০০ প্রকার সরকারি সেবা জনগণের হাতে পৌঁছে দিয়েছি। ১৫ কোটি তিন লাখ মোবাইল সিম এখন মানুষ ব্যবহার করেন। প্রযুক্তিতে আমরা অনেক এগিয়েছি। মহাশূন্যে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হওয়ার গৌরব অর্জন করেছি। আমরা এগিয়ে যাচ্ছি। ’

শেখ হাসিনা বলেন, ‘আমরা নারী উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা করেছি। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। নেপাল, ভুটান ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে। নারী পোশাক শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে আমরা কাজ করছি।’

দুর্যোগ মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা কাজ করছি। বন ও পরিবেশ রক্ষায় আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। ’

রোহিঙ্গা ইস্যুতে সরকার প্রধান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি মানবিক সংকট মোকবিলা করছে। রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। এতে আমাদের স্থানীয় লোকদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। মানবিক দিক বিবেচন করে আমরা তাদের আশ্রয় ও খাদ্য দিয়ে যাচ্ছি। আমরা তাদের দেশে পাঠাতে চাই। মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য অনুরোধ জানাচ্ছি।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ