আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৪

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ সোমবার (১০ সেপ্টেম্বর) । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘আত্মহত্যা প্রতিরোধে একযোগে কাজ।’
এ উপলক্ষে ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও দ্য গ্রেট বাংলাদেশ রান (টিজিবিআর) যৌথভাবে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা প্রাঙ্গণ থেকে ‘জীবন বাঁচাতে দৌড়’ শীর্ষক একটি সচেতনতামূলক দৌড়ের (রান) আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। দৌড় সকাল ৬টায় অপরাজেয় বাংলার প্রাঙ্গণ থেকে শুরু হবে। পরে অপরাজেয় বাংলার সামনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সহযোগিতা করছে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে আল কাদেরিয়া লিমিটেড।
এছাড়া বিটিএফ এ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর ধানমন্ডির গ্যালারী চিত্রকে বরেণ্য শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আর্টক্যাম্প দিনব্যাপী ও চিত্র প্রদর্শনী চলবে পরবর্তী তিন দিন। বিটিএফ সভাপতি জয়শ্রী জামান ও সাধারণ সম্পাদক ফারশিদ ভূইয়া এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ