রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন দিয়ে যাবে এস্তোনিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২১

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সভেন মিকসার রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন।
বাংলাদেশে সফররত সভেন মিকসার এস্তোনিয়ার ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সাক্ষাৎকালে তারা সংসদীয় কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্য, রোহিঙ্গা ইস্যু এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এরই মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। অর্থনৈতিক উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এখন শক্ত ভিতের ওপর অবস্থান করছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হবে।’
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন সাড়ে ৩ হাজার মেগাওয়াট থেকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীতকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।  বর্তমান সরকার রাজস্ব খাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করায় দারিদ্র্যতার হার গত ১০ বছরে ৪০-২২ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও আইটি পার্ক প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলছে।

স্পিকার এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশাল জনগোষ্ঠীর বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশেষ করে অতি স্বল্প সময়ে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সমর্থন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগেরও আশ্বাস দেন।
সভেন মিকসার তাঁর দেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। সরকার পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা বিশেষ করে নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে নিযুক্ত এস্তোনিয়ার কনস্যুল সাঈদ ফারহাদ আহমেদ এসময় উপস্থিত ছিলেন। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা