চট্টগ্রাম-রাজশাহীতে শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯

আমির হোসেন আমু চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।  রবিবার শিল্প মন্ত্রণালয়ে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানান।
তিনি বলেন, শিল্পনগরীর স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে জুতা ও চামড়াজাত পণ্যের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ শিল্পনগরী গড়ে তোলা হবে। বিসিক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শিল্প-কারখানায় গ্যাস সংযোগ বন্ধ না করে সিস্টেম লস কমানোর ওপর নজর দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গৃহস্থালি ও পরিবহনে জ্বালানি হিসেবে সিলিন্ডার ও এলএনজি ব্যবহার করে শুধু শিল্প-কারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা যেতে পারে। ছোবড়াসহ নারিকেল দিয়ে উৎপাদিত শিল্পপণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে লাগসই প্রকল্প গ্রহণেরও পরামর্শ দেন শিল্পমন্ত্রী।
সভায় দেশব্যাপী শিল্পায়ন প্রক্রিয়া জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় ক্লাস্টারভিত্তিক শিল্প কারখানায় ঋণ সুবিধা বৃদ্ধি, কৃষিভিত্তিক শিল্পে প্রণোদনা প্রদান, জাহাজ নির্মাণ শিল্পের প্রসার, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালুসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
নিরবচ্ছিন্ন খাদ্য উৎপাদনের স্বার্থে বিসিআইসি’র সার কারখানাগুলোতে নিয়মিত গ্যাস সরবরাহের ওপর গুরুত্ব দেন।
সভায় আগামী এক মাসের মধ্যে জাহাজ নির্মাণ শিল্প নীতিমালার খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি দেশব্যাপী টেকসই ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাত বিকাশের লক্ষ্যে বিসিকের আওতায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিসিক এরই মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষুদ্র শিল্পের নিবন্ধন সেবা চালু করেছে বলেও জানানো হয়। জেলাভিত্তিক কাঁচামাল সম্ভাবনার ওপর প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিসিককে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিসিকের অদক্ষ জনবল পরিবর্তন করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ