২৫ সেপ্টেম্বরের পর থেকে ভোটার তালিকা মুদ্রণ শুরু হবে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ সেপ্টেম্বরের পর থেকে জেলা-উপজেলা পর্যায়ে ভোটার তালিকা মুদ্রণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের ভোটার তালিকার সিডি প্রস্তুত হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে এগুলো জেলা-উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেখানে এগুলো মুদ্রণ হবে।’

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ৮০ ভাগ সম্পন্ন হয়েছে দাবি করে সচিব বলেন, ‘নির্বাচনের আগে ৩০০ আসনের সীমনা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি। ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। ভোটকেন্দ্রর খসড়াও চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।’

খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ৯৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ২লাখ ৬হাজার ৫৪০টির মতো বলে তিনি জানান।

তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারসহ এবারের জাতীয় নির্বাচনে ৭ লাখের মতো কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হবে।’

জাতীয় নির্বাচনের তফসিল প্রসঙ্গে সচিব বলেন, ‘৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে। তারপর যেকোনও সময় তফসিল হবে। তবে, কবে হবে—তা নির্ধারণ করবে কমিশন।’

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ