মেগাপ্রকল্পের কারণে আমদানি ব্যয় বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি)
ভোক্তার সক্ষমতা বাড়ার কারণে ভোগ‌্যপণ্যের আমদানি বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘খাদ্যশস্য আমদানি ও সরকারের অগ্রাধিকারভুক্ত মেগাপ্রকল্পের কারণে দেশে আমদানি ব্যয় বেড়েছে।’ সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্যঘাটতি বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। গত বছর বন্যায় বোরো ধানের ব‌্যাপক ক্ষতি হওয়ায় ঘাটতিপূরণে বিপুল পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। সরকারের বড় বড় কয়েকটি প্রকল্প, বিশেষ করে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ‌্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প ও পায়রা বিদ্যুৎ প্রকল্পের জন্য যন্ত্রপাতি ও প্লান্ট আমদানির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে।’

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার ভেষজ দ্রব্য রফতানি বাড়াতে পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রয়োজনীয় অ্যাক্রেডিটেশন সার্টিফিকেশন ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘২০১৭-১৮ সালে ৮৬ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের ভেষজ দ্রব্য রফতানি করা হয়েছে।’

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অ্যাকর্ড (ইউরোপীয় ক্রেতা সংগঠন), এলায়েন্স (উত্তর আমেরিকার ক্রেতা সংগঠন) ও জাতীয় উদ্যোগের আওতায় মোট ৩ হাজার ৭৮০টি কারখানার প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে ১৬৩টিকে ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে মধ্যে ৩৯টি বন্ধ ও ৪৭টি আংশিক বন্ধ করা হয়েছে। বাকি কারখানাগুলোর সংস্কার কাজ চলছে। বর্তমানে সংস্কার কার্যক্রমে অ্যাকর্ডের অগ্রগতি ৮৪ শতাংশ ও এলায়েন্সের অগ্রগতি ৯০ শতাংশ।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর অনুষ্ঠিত হয়।

 

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ