ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবেদন দিতে আরও একমাস সময় নিলো সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬

জাতীয় সংসদ (ফাইল ফটো) প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবেদন চূড়ান্ত করতে আরও এক মাস সময় নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সোমবার সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদ বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে আরও এক মাস সময় চান জাতীয় সংসদে। পরে কমিটির এই প্রস্তাবে সংসদ সায় দেয়। সংসদের চলতি অধিবেশন শেষ হবে ২০ সেপ্টেম্বর।
ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর থেকে সাংবাদিক সমাজসহ বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে আপত্তি উঠেছিল। এই অবস্থায় গত ৯ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা বিল সংসদে তোলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এরপর গত জুনে সংসদীয় কমিটি প্রতিবেদন দিতে সংসদের কাছে আরও দুই মাস সময় চেয়ে নেয়। এরপর দ্বিতীয় দফা সময় নিলো সংসদীয় কমিটি।
বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে ঘুরিয়ে-ফিরিয়ে রাখা হয়েছিল। এই বিলটির আটটি ধারা নিয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের তিনটি পক্ষ—সম্পাদক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের প্রতিনিধিদের সঙ্গেও বিলটি নিয়ে বৈঠক করেছিল সংসদীয় কমিটি। পরে সংসদীয় কমিটি বিলের বেশ কয়েকটি ক্ষেত্রে সংশোধনী আনার কথা জানায়।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ