অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৩

ওবায়দুল কাদের অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অক্টোবরে যে নির্বাচনকালীন সরকার গঠন হবে সেখানে টেকনোক্র্যাট কোটায় কেউ থাকবে না। গতবারের নির্বাচনের সময় মন্ত্রিসভার সদস্য ছিলেন ২৮ জন। এবারও নির্বাচনকালীন সরকারের আকার সেরকমই হবে।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের উত্তরবঙ্গ সফরকালীন দলীয় বিভেদ এবং কোন্দল চোখে পড়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন অতীতের যেকোনও সময়ের তুলনায় ঐক্যবদ্ধ। তবে যেসব এলাকায় যারা ওই এলাকার এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাদের এবং সংশ্লিষ্ট এমপিকে শোকজ নোটিশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। শোকজ ইস্যু হওয়ার ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’

/এসআই/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ