বিএনপির কোনও শর্ত পূরণ করা হবে না: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম নির্বাচন নিয়ে বিএনপির কোনও শর্ত পূরণ করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ এ স্মরণসভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) অনেক শর্ত দিয়েছে। কোনও শর্ত পূরণ করা হবে না। বর্তমান সরকারের অধীনে সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

খাদ্যমন্ত্রী এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আবার যদি আগুন সন্ত্রাস করেন, কোনও ষড়যন্ত্রে লিপ্ত হন তবে তার পরিণাম হবে ভয়াবহ।’

তিনি বলেন, ‘পাকিস্তান আমলে বার বার এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়া সেই পাকিস্তানের প্রেতাত্মারা আবার নতুন করে দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়।’

এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি যে স্বপ্ন দেখেছিলেন, এদেশকে স্বাধীন করার মধ্য দিয়ে তা বাস্তবে রূপ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

অরুন সরকার রানার সঞ্চালনায় এবং চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ