আবার আগুন সন্ত্রাস করলে পরিণতি হবে ভয়াবহ: বিএনপিকে খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩২

কামরুল ইসলাম (ফাইল ছবি) বিএনপিকে জনগণ আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দলটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের স্বরূপ উদঘাটিত হয়েছে। আপনারা আবার যদি আগুন সন্ত্রাস করেন, কোন ষড়যন্ত্রে লিপ্ত হন, তবে তার পরিণাম হবে ভয়াবহ।’ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। জনগণ রায় দেবে।’

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গণতন্ত্রের মানসকন্যা।’ তিনি বলেন, ‘জাতির পিতা এদেশের মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাংলাদেশকে এখন বহির্বিশ্বে সমীহের চোখে দেখে।’

পাকিস্তান আমলে বারবার এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সেই পাকিস্তানের প্রেতাত্মারা যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা আবার নতুন করে দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়।’

অরুণ সরকার রানার সঞ্চালনায় ও চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ