ঘরে বসেই মিলবে নৌযানের সার্ভে সনদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:১২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০




ছবি: নদীতে চলাচলরত নৌযান এখন ঘরে বসেই অনলাইনে আবেদন এবং সব প্রক্রিয়া শেষে নৌযান সার্ভে সনদ হাতে পাবেন জাহাজ মালিকরা। নৌপরিবহন অধিদফতর ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত সেবা প্রদান ও সহজীকরণের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনলাইন সেবা কার্যক্রম চালু হলে একজন মালিক তার নৌযান সার্ভের জন্য নৌপরিবহন অধিদফতরের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইনে আবেদন’ অংশে ক্লিক করে নিবন্ধনভুক্ত হতে পারবেন। এরপর জাহাজ মালিক অনলাইন আবেদন ফরম পূরণ করে তার পছন্দমতো সার্ভেয়ারের কাছে তা জমা দেবেন। পাশাপাশি পূরণকৃত আবেদনের একটি কপি প্রিন্ট করে তাতে স্বাক্ষর দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সার্ভে অফিসে জমা দেবেন। পরে সার্ভে প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন এবং সার্ভে সনদ প্রস্তুত হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে জাহাজ মালিককে তা জানানো হবে। সবশেষে আবেদনকারী ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নৌযানের সার্ভে সনদটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নৌপরিবহন অধিদফতর ইতিমধ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনে সব ধরনের পরীক্ষার আবেদনপত্র ও ফিস গ্রহণ, সকল শ্রেণির অনলাইন ডিজিটাল কম্পিটেন্সি সনদ প্রদান, অনলাইন ভেরিফিকেশন, অনলাইন ডস রেজিস্ট্রেশন, অনলাইন সীম্যানস আইডি প্রবর্তন করেছে। ফলে সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকরা পৃথিবীর যেকোনও প্রান্তে বসে তাদের সনদসমূহ ভেরিফিকেশন করতে পারছেন। ফলশ্রুতিতে বিভিন্ন পোতাশ্রয় ও বন্দরে বাংলাদেশ নাবিকদের হয়রানি বন্ধ হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তর অভ্যন্তরীণ শিপিং সংশ্লিষ্ট যে সব অনলাইন সেবা প্রদান করবে তার মধ্যে রয়েছে- নৌযান সার্ভের আবেদন, রেজিস্ট্রেশন আবেদন, নতুন নামকরণের ছাড়পত্রের আবেদন, মালিকানা পরিবর্তন সংক্রান্ত আবেদন, ভয়েজ লাইসেন্স, নকশা অনুমোদনের আবেদন, টাস্ক নম্বরের জন্য আবেদন।

নৌপরিবহন অধিদফতরের অনলাইন সেবা কার্যক্রম চালু করতে আগামী ১২ সেপ্টেম্বর ‘সফটওয়ার ফর ইনল্যান্ড শিপ ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ