সংসদে সড়ক পরিবহন বিল উঠছে বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১০

জাতীয় সংসদ  বহুল আলোচিত ‘সড়ক পরিবহন বিল-২০১৮’ বৃহস্পতিবার সংসদে উঠছে। জাতীয় সংসদের ওয়েব সইটে প্রকাশিত সংসদের বৃহস্পতিবারের কার্যসূচিতে বিলটি উত্থাপনের কথা বলা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিলটি সংসদে উত্থাপন করবেন।
এদিকে, বুধবার প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিবেশনে বিলটি উত্থাপন ও পাস হওয়ার কথা জানিয়েছেন। জাতীয় পার্টির নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। যা সংসদের এই অধিবেশনে উত্থাপিত ও বিবেচিত হবে। এ আইনে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
এর আগে গত ৬ আগস্ট সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ