বঙ্গবন্ধু ও বীরশ্রেষ্ঠদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৮

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীরশ্রেষ্ঠদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সরকার। বুধবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে এ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে বিদ্যমান এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই তালিকা চায় প্রধানমন্ত্রী কার্যালয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশের পর এই তথ্য চেয়েছে মন্ত্রণালয়।
মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বীরশ্রেষ্ঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়। আমরা আঞ্চলিক পরিচালক ও শিক্ষা অফিসারদের কাছে তালিকা চেয়েছি।’

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ